প্রিয় ডিপ্লোমা ছাত্র ছাত্রী বৃন্দ আমি তোমাদের সুবিধার জন্য আমি একটি ওয়েবসাইট এবং একটি ইউটিউব চ্যানেল চালু করেছি। যেখানে তোমরা তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয়ের সকল ধরণের সমস্যা সমাধান পাবে।



ভিডিও দেখুন

পরিচিতি

...

আমি তোফায়েল আহমেদ।জন্ম ১৯৮৫ সালে ১৮ জুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সহিলাটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।৪ ভাই ১ বোনের মাঝে আমি ৩য়।ছোট বেলা থেকেই পড়াশুনার প্রতি ঝোক থেকে নিজের টিফিনের টাকা বাচিয়ে বাড়িতেই তৈরি করি এক লাইব্রেরি।যা আমার উপজেলার প্রথম পারিবারিক লাইব্রেরি।

সকল তথ্য এবং আমার অর্জন

...

শিক্ষাকত যোগ্যতা :

খুব ছোট বেলায় পড়ার প্রতি ঝোক দেখে আব্বা ভর্তি করে দেন উপজেলা শহরের স্কুলে ।বাড়ির পাশে স্কুল রেখে দুরে উপজেলা সদরে অফিসারদের ছেলেদের সাথে পড়তে ভালই লাগত। নিজেকে অফিসার বানাবো তখন থেকে একটা স্বপ্ন তৈরি হয়।৫ম শ্রেণীতে অফিসারদের সন্তানদের পেছনে ফেলে সাধারন গ্রেডে ভিত্তি পাই ।পড়াশুনার আগ্রহ আরো বেড়ে যায় ।৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পড়া হয় তাড়াইল পাইলট হাই স্কুল।যা বর্তমানে সরকারী হয়েছে। এই স্কুলে সব সময় ক্লাশ রুল ২ থেকে ৪ এর মধ্যে থাকতো।যাই হোক এসএসসি পাশ করি ২০০০ সালে ১ম বভিাগে পেয়ে এসএসসি পাশ করি ,যদিও এবছর এসএসসি রেজাল্টে চরম বিপর্যয় ঘটেছিল।আমরা মাত্র ৭জন প্রথম বিভাগ পাই।মোট পাশ মাত্র ৩৩ জন।কলেজে ভর্তি হবার মত লোক নেই ।এজন্য সে বছর একটা সুযোগ দেয় যারা এক বিষয় বা দুই বিষয় ফের তারাও কলেজে ভর্তি হতে পারবে। আমার অনেক আপত্তি সত্ত্বেও বাড়ির পাশের কলেজে ভর্তি হতে হলো।আমরা সায়েন্সএ মাত্র ৬ জন ভর্তি হয়েছি।বাকীরা জেলা শহরে চলে যায়।আমি এখান থেকে অর্থা মানে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ থেকে ১ম শ্রেনী পেয়ে উত্তীর্ণ হই।এ বছর আমরা মাত্র ৩ জন ১ম বিভাগ পাই।অবশ্য এ কলেজ সৃষ্টির পর থেকে যত ফাস্ট ডিভিশন কলেজ পায় তার অর্ধেক আমাদের বাড়ির । এবার বড় শহরে যাবার পালা।আমার যেদিন বিকালে ব্যাবহারিক পরীক্ষা শেষ হয় তার পরদিন চলে যাই ঢাকায়। আব্বার ফুফাত ভাইয়ের বাসায় যাত্রাবাড়ীতে।উনার ছেলে গত বার পাশ করেছেন।আমরা দুই ভাই ফার্মগেট মেডিকেল কোচিং করি।কিন্তু শেষ মুহুর্তে আমার বড় ধরণের নিউমোনিয়া জনিত রোগ হবার কারণে সে বছর আর কোন পরীক্ণা দিতে পারি নি।বাড়িতে চলে আসি ।আল্লাহ পাকের রহমতে সুন্থ্য হয়ে পরের বার কয়টা পরীক্ষা দেই ।তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনন্দমোহন কলেজে গণিত বিভাগে ভর্তি হই। সেখান থেকে বিএসসি এবং এমএসসি সম্পূর্ণ করি।তারপর পিএইচডি করার জন্য এমফিল করার জন্য ডুয়েটে ভাইভা দেই কিন্তু হয় ন। নেক্সট কোন সময় এটা করার নিয়ত আছে ইনশাআল্লাহ।

সাফল্য ও অর্জন

1.৫ম শ্রেণীতে ভিত্তি

2.তাড়াইল করেজে ভর্তি এবং শিক্ষা সপ্তাহে রচনায় ১ম পুরস্কার।

3.তাড়াইল শহীদ স্মৃতি ৮ম ক্রিকেট টূর্নামেন্ট এ আয়োজককমিঠির সভাপতি

4.কলেজ বার্ষিকী ম্যাগাজিনের রচনায় প্রথম।

5.বিভাগীয় কমিশনার আয়োজিত রচনায় প্রথম

6.কলেজ বার্ষিকী ম্যাগাজিনের রচনায় প্রথম।

7.IRD পরিবেশ সংস্থা আয়োজিত রচনায় প্রথম।

8.আনন্দমোহন কলেজে রচনায় প্রথম।

9.তাড়াইল শহীদ স্মৃতি ৮ম ক্রিকেট টূর্নামেন্ট এ আয়োজককমিঠির সভাপতি

10.এইচ এসসিতে ১ম বিভাগে উত্তীর্ন

11. সবুজ কুড়িঁ প্রতিযোগিতায় সারাদেশে রচনায় প্রথম

Contact us

...